রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি চন্দনাইশে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুদান, হুইলচেয়ার, শিক্ষা উপকরণ ও গৃহ হস্তান্তর করলেন জসীম উদ্দীন আহমেদ এমপি বোয়ালখালীতে ঘরে ঢুকে ২ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা চুরি দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি জোয়ারায় অনুষ্ঠিত চন্দনাইশে বরমা হরি মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চন্দনাইশে জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চন্দনাইশে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়’র বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপি

বোয়ালখালীতে ঘরে ঢুকে ২ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা চুরি

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পূজা ও দাওয়াতে যাওয়ার সুযোগে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম এলাকার সঞ্জিৎ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য অর্ণব দত্ত জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা মন্দিরে পূজা দিতে বাড়ি থেকে বের হন। পূজা শেষে দুপুর ২টার দিকে তাঁর মা ও স্ত্রী ঘরে তালা দিয়ে একটি দাওয়াতে যান।

বিকেল ৩টার দিকে তাঁরা বাড়িতে ফিরে সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পেছনের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে আলমারি থেকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। তাঁর ধারণা, চোরেরা ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে চুরি করেছে।

এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews