
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জসীম উদ্দীন, খন্দকার হেলাল উদ্দীন সিআইপি, জহিরুল আলম শহীদ, মো: মোরশেদ নাজিম উদ্দীন, লোকমান, শহীদ খান, মাসুদ,ও সাইফুদ্দিন
বরমার চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন বরকলের খোরশেদ সহ আরো অনেক।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা সেলিম আল দীন, হাজী আবু ছিদ্দিক, রাজীব উদ্দীন চৌধুরী, মো. জোবায়ের, কামরুল, মারুফ, সাকা চৌধুরী, রাসেল, আল-আমিন, হেফাজ ও খোকাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।