
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলা পরিষদে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল চারটার সময় উপজেলার নতুন ভবনের অডিটোরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন- উপজেলার শারদীয়া দুর্গাপূজা জাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে উপজেলা প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। তিনি আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার বিস্তারিত বলেন কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ডাকাতি, দস্যুতা এবং মাদক বিরোধী কর্মকাণ্ড বন্ধের সার্বক্ষণিক অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি সর্তক থাকার আহ্বান জানান। সর্বোপরি শারদীয় দুর্গাপূজা সুন্দর সুষ্ঠু ও যাতে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় এক্ষেত্রে আন্তরিকতার সাথে প্রত্যেক কর্মকর্তাদের আন্তরিক হওয়ার জন্য আহবান করেন। পরিশেষে সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে সবার কার্যক্রমে অংশগ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করে সভার কাজ সমাপ্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান,মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী, প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াস, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, আকতার সানজিদা জাফর পপি, ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল হাসান, যুবদল , প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া,যুবদল নেডা সিরাজুল ইসলাম প্রমুখ।