
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজবাড়ীয়া সার্বজনীন হরি মন্দির মণ্ডপে যান। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী।
গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন ধরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ভব শংকর ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ ধর, ডা. বিধান ধর, তপন চক্রবর্তী, মৃদুল ধর, বিজন চক্রবর্তী, এটিও বিকাশ ধর, সুনিল চন্দ্র ধর, রানা ধর, ত্রিদিব ধর, শংকর ধর, যিশু ধর, প্রিয়ম শুভ ও জয় দেসহ স্থানীয় সাংবাদিক ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মণ্ডপগুলোতে পোশাকধারী পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি জেলায় ২৪ ঘণ্টা বিশেষ মনিটরিং সেল চালু রয়েছে। এবারের শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।