বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকায় ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে ওসি দিদারুল ইসলাম সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা বোয়ালখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সনাতনী শিক্ষা বৃত্তি প্রদান বোয়ালখালী আমুচিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে প্যানেল চেয়ারম্যান সাজিয়া এমদাদ বোয়ালখালীতে সড়কের পাশে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও চন্দনাইশে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা সম্পন্ন চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ

চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকায় ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে ওসি দিদারুল ইসলাম সিকদার

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, “দুর্গম পাহাড়ি এলাকা হলেও ধোপাছড়ির প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো প্রয়োজনে দ্রুত সাড়া দিতে থানা পুলিশ প্রস্তুত রয়েছে।”

ওসি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, নিরাপত্তা সবার। শারদীয় দুর্গোৎসব যাতে আনন্দমুখর ও নির্বিঘ্ন হয়, সে জন্য চন্দনাইশ থানা পুলিশ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ বা থানায় যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”*

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews