বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকায় ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে ওসি দিদারুল ইসলাম সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা বোয়ালখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সনাতনী শিক্ষা বৃত্তি প্রদান বোয়ালখালী আমুচিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে প্যানেল চেয়ারম্যান সাজিয়া এমদাদ বোয়ালখালীতে সড়কের পাশে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও চন্দনাইশে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা সম্পন্ন চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

এস এম আমিনুর ইসলাম রানা

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা সমীকরণ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা ও হিসাব-নিকাশ। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বাড়ছে। পূর্ণাঙ্গ নাকি আংশিক কমিটি ঘোষণা করা হবে, তা নিয়েও রয়েছে নানা আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগকে নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতারাও রয়েছেন আলোচনায়।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, আইয়ুব আলী, তসলিম আহসান মাছুম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন এবং আদাবর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালসহ কয়েকজন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, মোঃ শিমুল আহমেদ, তানভীর আহম্মেদ ইকরাম, আবু সালেহ চৌধুরী মানিক, সাবেক সদস্য ফরহাদ আলী সজীব, আরিফ হোসেন, ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান রুয়েল, কামরুল ইসলাম ও রফী উদ্দিন ফয়সালসহ অনেকে।

তবে সাধারণ সম্পাদক পদে জোরালো আলোচনায় রয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মোঃ শিমুল আহমেদ। যুবদলের রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে নেতাকর্মীদের একটি অংশ জানিয়েছে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কারণে সাধারণ সম্পাদক পদে শিমুল আহমেদের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের মতে, দলের দুঃসময়ে যারা সংগঠনের পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই, নতুন কমিটিতে তাদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পাবে।

আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হতে পারে।

সব মিলিয়ে নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা ও কৌতূহল বাড়ছে। এখন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্ভাব্য পদপ্রার্থীরা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews