বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকায় ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে ওসি দিদারুল ইসলাম সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা বোয়ালখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সনাতনী শিক্ষা বৃত্তি প্রদান বোয়ালখালী আমুচিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে প্যানেল চেয়ারম্যান সাজিয়া এমদাদ বোয়ালখালীতে সড়কের পাশে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও চন্দনাইশে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা সম্পন্ন চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ

বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটের দিকে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওর ক্যাপশনে আরিফুল হাসান রুবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ই আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’

ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর আগে বক্তব্য দেন আরিফুল হাসান রুবেল। এ সময় তিনি শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নেতাকর্মীদের হয়রানি না করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এই সরকার বাংলাদেশের শেষ সরকার নয়।’

বক্তব্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে পুলিশ হত্যার বিচার দাবি করার কথাও উল্লেখ করেন তিনি।

প্রায় ৪৪ সেকেন্ড বক্তব্যের পর অংশগ্রহণকারীদের মিছিল করতে দেখা যায়। এ সময় তাঁরা ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

মিছিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়। ভিডিও ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মিছিলে প্রায়  শতাধিক নেতাকর্মী অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হাসান রুবেলের নেতৃত্বে চট্টগ্রাম আরকান সড়কের শাকপুরা এলাকায় মিছিলটি বের করা হয়। ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। যারা মিছিল করেছে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। অভিযান অব্যাহত আছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews