
বোয়ালখালী প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বোয়ালখালী বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন খতিব।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি কধুরখীল মিলন মন্দির, দুর্গাবাড়ি মন্দির, নাথপাড়া মন্দিরসহ পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শারদীয় উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন এবং মন্দিরের জন্য আর্থিক অনুদান দেন।
এ সময় উপস্থিত ছিলেন কধুরখীল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কপিল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম খতিব, বিএনপি নেতা আহমদ উল্লাহ, মো. সত্তার, ইয়াকুব, জামাল, আবুল ফয়েজ, আলমগীর, আরাফাত, বাবলু, লিয়াকত, মাসুদ, সেলিম ও মো. সুজন।
এ ছাড়া সুমন শীল, প্রার্থ সারথি চৌধুরী, শংকর চন্দ মেম্বার ও ছোটন শীলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।