
বোয়ালখালী প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দা সাজিয়া এমদাদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে কানুনগোপাড়া ও ধোরলা গ্রামের শ্রীশ্রী শ্যামচাঁদ ঠাকুরবাড়ি (হরিমন্দির), নাবরুন সাহিত্য পরিষদ, উদয়ন সংঘ, প্রজ্ঞা পাঠাগার, বান্ধব পাঠাগার, ধোরলা মুক্তি সংঘ ও ধোরলা শক্তি সংঘ। এ ছাড়া রবি ঘোষের বাড়ি, রাম সিংহ বাড়ি ও চৌধুরী বাড়ির দশভূজা মন্দিরের পারিবারিক পূজাও পরিদর্শন করেন তিনি।
সৈয়দা সাজিয়া এমদাদ বলেন, “আমুচিয়া ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমার অঙ্গীকার। সবাই মিলেমিশে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করবেন, এটাই আমার প্রত্যাশা।”
পরিদর্শনকালে ৯নং আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম এমদাদুল ইসলাম এমদাদের পক্ষ থেকে প্রতিটি পূজা উদ্যাপন কমিটির হাতে শারদীয় উপহার তুলে দেন প্যানেল চেয়ারম্যান সাজিয়া এমদাদ।
এ সময় উপস্থিত ছিলেন সঞ্জীব সেন রাজু, অজয় দাশগুপ্ত, সুজন দত্ত, সুজন বিশ্বাস, সুজন দে, রনি দে, হীরক রক্ষিত, হাজী আবুল বশর, রেজাউল করিম, মোহাম্মদ রাসেল, মো. সাজ্জাদ ও মনজুর হোসেন সহ আরও অনেকে।