
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ পৌরসভার ৮ নং ওয়ার্ড মধ্যম তালুকদার পাড়া’র গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভার সমাজসেবা সম্পাদক ও আওতাধীন ৮ নংওয়ার্ড শাখার সাবেক সভাপতি,জীবন বীমা কর্পোরেশন’র কর্মরত, মোহাম্মদ মফিজুর রহমান এবং গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মেসার্স হক ভান্ডারী ষ্টোর স্বত্বাধিকারী মোহাম্মদ মোরশেদুল আলম’র পিতা, প্রবীণ মুরুব্বী বিশিষ্ট সমাজসেবক সবার প্রিয় পরিচিত মুখ মোহাম্মদ আহমদ ছফা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে দুর্ঘটনা জনিত কারণে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন,(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে, তাঁহার বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। একইদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১২টার সময় স্থানীয় মধ্যম তালুকদার পাড়া শাহী জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ:- চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাস ইমন,যুবদল নেতা সিরাজুল ইসলাম,গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক কামরুল হাসান,গাউছিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক, তালুকদার পাড়া ঐক্য পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।