সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

স্বাস্থ্য কেন্দ্রে চুরি, পালানোর সময় দুইজন আটক

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (৬ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটককৃতদের চোরাই মালামালসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রত্যয় বিশ্বাস জানান, ভোরে চোরের দল কেন্দ্র থেকে ৪টি থাই গ্লাসের স্টিল ফ্রেম, একটি ফ্যান, ৪টি অক্সিজেন মেশিনের মিটার এবং অটো প্লাগ মেশিনের ঢাকনা চুরি করে।
পরে পালানোর সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে।
আটককৃতরা হলেন— চান্দগাঁও কালুরঘাট এলাকার নুরন্নবী আকাশ (২৫) এবং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা গ্রামের মো. ইস্কান্দার (৩২)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews