শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

কেশুয়ায় কে. এন ফার্নিচারের নতুন শোরুম উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কেশুয়া রাস্তার মাথায় বরকল-বরমা সংযোগ সড়ক সংলগ্ন সাঈদা আর্কেডের পাশে কে. এন ফার্নিচারের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে খতমে কোরআন, মিলাদ-কিয়াম এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কে. এন ফার্নিচার পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা শোরুমটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ রাহুল বলেন, নতুন এই শোরুমে আধুনিক, মানসম্মত ও নান্দনিক আসবাবপত্রের সমৃদ্ধ সংগ্রহ রাখা হয়েছে। এখানে ভিক্টোরিয়া ডাইনিং সেট, আলমিরা, শৌকেজ, বেডরুম সেট, সোফা সেটসহ ঘর ও অফিসের প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র সহজলভ্য থাকবে।
তিনি আরও বলেন, গ্রাহকদের রুচি ও চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে প্রতিটি পণ্য উন্নত ডিজাইন, টেকসই গুণগত মান এবং আকর্ষণীয় ফিনিশিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। পাশাপাশি বাসা-বাড়ি ও অফিসের জন্য সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইনের সেবাও প্রদান করা হবে।
সাজ্জাদ রাহুল আশা প্রকাশ করেন, উন্নত মান, ন্যায্য মূল্য এবং সর্বোত্তম গ্রাহকসেবার মাধ্যমে কে. এন ফার্নিচার অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews