বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে রায়খালী খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কের রায়খালী খালে কোরবানির পশুর চামড়া ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ভালো দাম না পাওয়ায় অর্ধশতাধিক চামড়া খালে ফেলে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে স্থানীয়রা দেখতে পান, তিন যুবক রায়খালী খালে বিপুল পরিমাণ পশুর চামড়া ফেলছেন। পরে বিষয়টির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে বলতে শোনা যায়, চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় সেগুলো খালে ফেলে দেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, একই সময়ে উপজেলার গোমদণ্ডী ফুলতল এলাকায় আরকান সড়কের গোমদন্ডী ফুলতল পৌর এলাকায় যাত্রী ছাউনির কাছেও বিক্রি না হওয়া কোরবানির পশুর চামড়া ফেলে রাখা হয়। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরে বিষয়টি নজরে এলে পৌর কর্তৃপক্ষ চামড়াগুলো সরিয়ে নেয়।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাউছিয়া কমিটি বাংলাদেশের সভাপতি মুহাম্মদ সেলিম বলেন, “চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ। ভালো দাম পাওয়া না যাওয়ার অজুহাতে খালে ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনি এতিম-মিসকিনদের হকও নষ্ট হচ্ছে। যারা এ কাজ করেছে, তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।”
স্থানীয় বাসিন্দা কুতুবউদ্দিন বলেন, “পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদের একটি। এগুলো এভাবে খালে বা জনসমাগমস্থলে ফেলে রাখায় পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি দুর্গন্ধে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।”
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, “যাত্রী ছাউনির পাশে ফেলে রাখা চামড়াগুলো পৌর কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে। তবে রায়খালী খালে চামড়া ফেলে দেওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কারা এ কাজ করেছে তা শনাক্তের চেষ্টা করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews