বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলার মাধ্যমে গড়ে তুলতে হবে মেধাবী প্রজন্ম: প্রশাসক ডা.শাহাদাত হোসেন নগরী সৌন্দর্য নষ্ট করে এমন কোন কর্মকান্ড বরদাশত করা হবে না নগর প্রশাসক পটিয়ায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন বোয়ালখালীতে বাড়ির উঠান থেকে সিএনজি চুরি বোয়ালখালীতে ইমপ্লান্ট অপসারণ ক্যাম্পে সেবা পেলেন ৩৫ জন সবুজ মাঠ আর রংধনুতে মুগ্ধতার বিকেল বোয়ালখালীতে ৬৫০০ গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াত ও পৌরসভা জামায়াতের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

উপজেলা জামায়াতের আমির ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশিদ ও পশ্চিম জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক সারতাস আরেফিন ফাহিম।

 

এতে আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নূর হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমামুদ্দিন ইয়াসিন, আব্দুল মান্নান, মাওলানা নুরুল কবির, জয়নাল আবেদীন, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, সাইদুল আলম ও নাসির উদ্দিন।

 

বক্তারা বলেন, ‘ক্ষমতায় যাওয়ার আগে খুনি হাসিনারা যেভাবে মানুষকে উৎসাহিত করেছিলেন, আজকে যারা ক্ষমতাসীন হয়েছেন, তাঁরাও সেই পথে হাঁটছেন। ৩৬ জুলাইয়ের দুটি উদ্দেশ্য ছিল—একটি গণতন্ত্র টিকিয়ে রাখা, অন্যটি রাষ্ট্রীয় সংস্কার। কিন্তু ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় রাজনীতির সুবিধা ভোগ করলেও রাষ্ট্রীয় সংস্কারের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

 

তাঁরা আরও বলেন, ‘আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান ক্ষমতাসীন দলকেও আমরা বলতে চাই, আপনারা সেই পথে হাঁটবেন না। যদি হাঁটেন, খুনি হাসিনারা যেভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, জনগণ আবার জেগে উঠলে আপনারা অস্তিত্ব খুঁজে পাবেন না।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews