বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ইমপ্লান্ট অপসারণ ক্যাম্পে সেবা পেলেন ৩৫ জন সবুজ মাঠ আর রংধনুতে মুগ্ধতার বিকেল বোয়ালখালীতে ৬৫০০ গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে মাদক বিক্রির অপরাধে যুবকের ৩ মাসের সাজা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণের উদ্যোগ দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম আহলা দরবার শরীফে ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নতুন উপজেলা পরিষদ এর সামনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, চন্দনাইশ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, এমপির রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন, ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল নোমান জিহাদ ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩ বান্ডিল করে মোট ১৫ বান্ডিল ঢেউটিন এবং ৯ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews