বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ইমপ্লান্ট অপসারণ ক্যাম্পে সেবা পেলেন ৩৫ জন সবুজ মাঠ আর রংধনুতে মুগ্ধতার বিকেল বোয়ালখালীতে ৬৫০০ গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে মাদক বিক্রির অপরাধে যুবকের ৩ মাসের সাজা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণের উদ্যোগ দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম আহলা দরবার শরীফে ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা

বোয়ালখালীতে ৬৫০০ গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৬ হাজার ৫০০টি গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে জেলাজুড়ে এক লাখ বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে বোয়ালখালীতে ৬ হাজার ৫০০টি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান ও কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী, জেলা সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন ও বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews