বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ইমপ্লান্ট অপসারণ ক্যাম্পে সেবা পেলেন ৩৫ জন সবুজ মাঠ আর রংধনুতে মুগ্ধতার বিকেল বোয়ালখালীতে ৬৫০০ গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে মাদক বিক্রির অপরাধে যুবকের ৩ মাসের সাজা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণের উদ্যোগ দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম আহলা দরবার শরীফে ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা

চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
“এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ উপজেলায় ৪ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আয়োজক সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে এবং পতিত জমিতে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ৪ হাজার চারা একযোগে রোপণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews