মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম আহলা দরবার শরীফে ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা চন্দনাইশ সাতবাড়িয়ায় বাগ-এ-গণী ভান্ডার বার্ষিক ওরশ ও মাহফিল অনুষ্ঠিত  সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে পুলিশ সুপার মো. মাসুদ আলম ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের বান্দরবানে সেনা জোনের উদ্যোগে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও সম্প্রীতি সুদৃঢ়করণ পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা, বিহারে বিহারে নানা আয়োজন বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

“সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের সম্মানিত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম মহোদয়ের এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ অক্টোবর সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রামের কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, ক্রমবর্ধমান অপরাধ, চাঁদাবাজি ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি উল্লেখ করেন, শুধু প্রশাসনের পক্ষে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়; আমাদের নিজেদের অধিকার, নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।
সন্ত্রাস ও অপরাধমুক্ত চট্টগ্রাম গড়তে এবং মানবাধিকার সুরক্ষায় আমরা একযোগে কাজ করতে বদ্ধপরিকর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, যুগ্ম সম্পাদক সেলিম নূর, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী এবং দপ্তর সম্পাদক শাহারিয়ার মনির জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews