রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি শিশুকে চুমু দেওয়ার ঘটনায় ক্ষোভ, শিক্ষকদের সনদ কেড়ে নেওয়ার দাবি স্বাস্থ্য কর্মকর্তার সৈয়দ আহমদ মাইজভান্ডারির দ্বিশত বেলাদত বার্ষিকীতে চরণদ্বীপে মাহফিল এক থাপ্পড়ে পুরো মৌলভীপাড়ায় আগুন লেগে গেছে : তাহেরি বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে গোয়ালঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বিশিষ্ট সমাজসেবক আহমদ ছফা’র ইন্তেকাল বোয়ালখালীতে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার বোয়ালখালীতে বিএনপি নেতা জাকির হোসেন খতিবের পূজামণ্ডপ পরিদর্শন

বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ভারী ট্রাক চলাচল বন্ধ করতে সড়কে নির্মাণ করা হয়েছে উচ্চতা প্রতিবন্ধক বা ব্যারিকেড। তবে সেই ব্যারিকেডে আটকে গেছে ফায়ার সার্ভিসের বড় গাড়ি। এতে জরুরি প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপের ঘাটিয়াল পাড়ায় আগুন নেভানো শেষে ফেরার পথে কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়কের ব্যারিকেডে আটকে যায় ফায়ার সার্ভিসের গাড়িটি। পরে বিকল্প পথে কধুরখীল বৈলতলী হয়ে স্টেশনে ফেরেন কর্মীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ ডাম্পিং পয়েন্টে বালু বিক্রির কাজে ব্যবহৃত ভারী ট্রাক চলাচল বন্ধ করতে কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়ক এবং কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সড়কে ব্যারিকেড নির্মাণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ বলেন, বিকেলে অফিস থেকে ফেরার পথে তিনি ফায়ার সার্ভিসের গাড়িটি ব্যারিকেডে আটকে থাকতে দেখেন। কধুরখীল ও চরণদ্বীপ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে এ প্রতিবন্ধকতার কারণে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এতে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা রয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, “চরণদ্বীপ এলাকা থেকে আগুন নিভিয়ে ফেরার পথে কালুরঘাট এলাকায় ব্যারিকেডে আমাদের বড় গাড়িটি আটকে যায়। আগুন নেভাতে যাওয়ার সময় এমন পরিস্থিতি হলে আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারতাম না। পরে বিকল্প পথে বৈলতলী হয়ে স্টেশনে ফিরেছি।”

তিনি বলেন, যে দুটি সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেসব এলাকার বসতবাড়ি বা দোকানপাটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের বড় গাড়ি নিয়ে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হবে না। গাড়ি চলাচলের জন্য ব্যারিকেডের উচ্চতা কমপক্ষে ১১ ফুট হওয়া প্রয়োজন। কিন্তু বর্তমানে এগুলোর উচ্চতা প্রায় আট ফুট।

এ বিষয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি তাঁকে এখনো জানাননি। সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews