রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি শিশুকে চুমু দেওয়ার ঘটনায় ক্ষোভ, শিক্ষকদের সনদ কেড়ে নেওয়ার দাবি স্বাস্থ্য কর্মকর্তার সৈয়দ আহমদ মাইজভান্ডারির দ্বিশত বেলাদত বার্ষিকীতে চরণদ্বীপে মাহফিল এক থাপ্পড়ে পুরো মৌলভীপাড়ায় আগুন লেগে গেছে : তাহেরি বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে গোয়ালঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বিশিষ্ট সমাজসেবক আহমদ ছফা’র ইন্তেকাল বোয়ালখালীতে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার বোয়ালখালীতে বিএনপি নেতা জাকির হোসেন খতিবের পূজামণ্ডপ পরিদর্শন

সৈয়দ আহমদ মাইজভান্ডারির দ্বিশত বেলাদত বার্ষিকীতে চরণদ্বীপে মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
মাইজভান্ডারি ত্বরিকার প্রবর্তক হজরত গাউসুল আজম শাহসূফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.)-এর দ্বিশত বেলাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ দরবার শরীফে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ‘জিয়ারতে খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) কাফেলা’ চরণদ্বীপ দরবার শরীফে পৌঁছালে এ মাহফিলের আয়োজন করা হয়।

গাউসুল আজম মাইজভান্ডারি (ক.)-এর প্রথম ও প্রধান খলিফা হজরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.)-এর মাজার শরীফ জিয়ারত উপলক্ষে কাফেলাটি সেখানে যায়।

চরণদ্বীপ দরবার শরীফের আওলাদদের যৌথ উদ্যোগে দরবারের শাহী ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন আলহাজ শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন-এ দরবারে গাউসুল আজম মাইজভান্ডারি শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (ম.) ও শাহজাদা সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি (ম.)।

এ ছাড়া চরণদ্বীপ দরবার শরীফের শাহজাদা শেখ আবু মুহাম্মদ দিদারুল হক ফারুকী, শাহজাদা মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা শেখ মুহাম্মদ ফারুক মিয়া ও শাহজাদা মুহাম্মদ নুরুল হুদা ফারুকী উপস্থিত ছিলেন।

শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে নুরুল আতাহার বিল্লাহ কানুন সুলতানপুরী, মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, মঈনুল কুদ্দুস আকবরী, শাহজাদা মুহাম্মদ মনসুর উল্লাহ সুলতানপুরী ও চিকিৎসক মেজবাহ উদ্দিন শওকতসহ বিভিন্ন দরবারের আওলাদ, প্রতিনিধি ও আশেকানরা অংশ নেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাচ্ছেরসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজসেবক মাহফিলে যোগ দেন।

শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews