শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে গোয়ালঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বিশিষ্ট সমাজসেবক আহমদ ছফা’র ইন্তেকাল বোয়ালখালীতে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার বোয়ালখালীতে বিএনপি নেতা জাকির হোসেন খতিবের পূজামণ্ডপ পরিদর্শন চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকায় ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে ওসি দিদারুল ইসলাম সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা বোয়ালখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সনাতনী শিক্ষা বৃত্তি প্রদান বোয়ালখালী আমুচিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে প্যানেল চেয়ারম্যান সাজিয়া এমদাদ

বোয়ালখালীতে গোয়ালঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তসলিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-০৭-এর সিপিসি-৩।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তসলিম ওই গ্রামের জাফর আহমদের ছেলে। সে ঐ গ্রামের আব্দুর রহমানের ঘোষের বাড়ির বাসিন্দা।

এসআরবি-০৭-এর সিপিসি-৩ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি শোরুমের সামনে থেকে তসলিমকে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালীতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরের পাশে থাকা গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তসলিমকে উদ্ধার করা ইয়াবাসহ বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, ইয়াবাসহ তসলিমকে থানায় হস্তান্তর করেছে এসআরবি-০৭-এর সিপিসি-৩।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews