মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম আহলা দরবার শরীফে ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা চন্দনাইশ সাতবাড়িয়ায় বাগ-এ-গণী ভান্ডার বার্ষিক ওরশ ও মাহফিল অনুষ্ঠিত  সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে পুলিশ সুপার মো. মাসুদ আলম ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের বান্দরবানে সেনা জোনের উদ্যোগে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও সম্প্রীতি সুদৃঢ়করণ পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা, বিহারে বিহারে নানা আয়োজন বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

চন্দনাইশ সাতবাড়িয়ায় বাগ-এ-গণী ভান্ডার বার্ষিক ওরশ ও মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া (মুন্সিভিটা) এলাকায় হযরত শাহ্সুফি মোহাম্মদ নুরুনবী শাহ্ (রহ.) হাফেজনগরী, আল-মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ছেমায়ে জিকির ও কাওয়ালী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর সাতবাড়িয়া বাগ-এ-গণী ভাণ্ডার প্রাঙ্গণে এ ওরশ শরীফ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (সা.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) হযরত শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ শামসুল আরেফিন মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। বাঁশখালীর কালিপুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে কামেল হযরতুলহাজ্ব শাহ্সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ জগলুল ইসলাম (ম.জি.আ.)’র সভাপতিত্বে মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরত শাহ্সুফি সৈয়দ আসিফ নঈম উদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী (ম.জি.আ.), কাঞ্চন নগর রহমানিয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ গোলাম রসুল মাইজভাণ্ডারী, গাউছিয়া আজাদ মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্সুফি মাওলানা মুফতি সৈয়দ বোরহান উদ্দিন হাফেজনগরী (ম.জি.আ.)। মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন সাতবাড়ীয়া শাহ্ আমানত (রহ.) সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রমিজ আহমদ ছমদী (ম.জি.আ.)।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে খতমে কোরআন, বাদে মাগরিব মাজার শরীফে মিলাদ শরীফ এবং বাদে এশা ওয়াজ মাহফিল, ছেমা, জিকির মাহফিল । পরবর্তীতে আওলাদে মাইজভাণ্ডারীর পরিচালনায় আখেরি মোনাজাত ও রাত ১২টায় ভক্ত-আশেকানদের মাঝে তবারুক বিতরণের মধ্য দিয়ে ওরশের কার্যক্রম সম্পন্ন হয়।
হযরত শাহ্সুফি মোহাম্মদ নুরুনবী শাহ্ (রহ.) ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং বাগ-এ-গণী ভান্ডারের আওলাদগণের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মো. দিদারুল হক দস্তগীর, মো. মিজানুর হক দস্তগীর, মো. ফায়জুল হক দস্তগীর, মো. এহেছানুল হক দস্তগীর, মো. আজিমুশ শানুল হক দস্তগীর ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews