বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ইমপ্লান্ট অপসারণ ক্যাম্পে সেবা পেলেন ৩৫ জন সবুজ মাঠ আর রংধনুতে মুগ্ধতার বিকেল বোয়ালখালীতে ৬৫০০ গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে মাদক বিক্রির অপরাধে যুবকের ৩ মাসের সাজা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণের উদ্যোগ দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম আহলা দরবার শরীফে ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা

সবুজ মাঠ আর রংধনুতে মুগ্ধতার বিকেল

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
বৃষ্টিভেজা আকাশে রংধনুর সাত রঙের আভা। নিচে সবুজ ধানখেত, চারপাশে গাছপালা আর মাথার ওপর নারকেলগাছের সারি। মেঘে ঢাকা আকাশের বুকে রংধনুর এমন দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মনে জাগায় মুগ্ধতা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বুড়া মসজিদ এলাকায় দেখা মেলে প্রকৃতির এই অপরূপ দৃশ্যের।

আকাশের এক পাশে মেঘের ফাঁকে সূর্যের আলো, অন্য পাশে দিগন্তজুড়ে রংধনুর রঙিন রেখা। নিচে সবুজ ধানখেত আর সারি সারি গাছপালা। সব মিলিয়ে গ্রামীণ প্রকৃতিতে তৈরি হয় নান্দনিক এক আবহ। আকাশ ও প্রকৃতির এমন মেলবন্ধন মুহূর্তেই নজর কাড়ে।

প্রকৃতিবিজ্ঞানের ভাষায়, বৃষ্টির পানির ক্ষুদ্র ফোঁটার মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করে প্রতিসরণ, অভ্যন্তরীণ প্রতিফলন ও বিচ্ছুরণের ফলে রংধনু সৃষ্টি হয়। সূর্যের আলো ও বৃষ্টির এমন মিথস্ক্রিয়ায় আকাশে ফুটে ওঠে বিভিন্ন রঙের বর্ণিল রেখা।

বোয়ালখালীর গ্রামীণ জনপদে দেখা মেলা এই দৃশ্য যেন নতুন করে মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্যের কথা। চেনা গ্রামের আকাশ, সবুজ মাঠ আর মেঘের ভেলায় কখনো কখনো এমন রঙিন মুহূর্তই হয়ে ওঠে মুগ্ধতার উপলক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews