মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণের উদ্যোগ দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম আহলা দরবার শরীফে ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা চন্দনাইশ সাতবাড়িয়ায় বাগ-এ-গণী ভান্ডার বার্ষিক ওরশ ও মাহফিল অনুষ্ঠিত  সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে পুলিশ সুপার মো. মাসুদ আলম ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের বান্দরবানে সেনা জোনের উদ্যোগে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও সম্প্রীতি সুদৃঢ়করণ পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন

বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণের উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাড়ে ৬ হাজার গাছ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়ার উদ্যোগে জেলাজুড়ে এক লাখ গাছ রোপণ করা হবে। এরই অংশ হিসেবে বোয়ালখালীতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তারই অংশ হিসেবে শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৮ নম্বর শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী।
এসময় ইউপি সদস্য প্রদীপ সূত্রধর, মোহাম্মদ হোসাইন, সংরক্ষিত নারী সদস্য রাবেয়া আকতার রাবু ও ছায়রা খাতুন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিন্টু দত্তসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews