বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বাড়ির উঠান থেকে সিএনজি চুরি বোয়ালখালীতে ইমপ্লান্ট অপসারণ ক্যাম্পে সেবা পেলেন ৩৫ জন সবুজ মাঠ আর রংধনুতে মুগ্ধতার বিকেল বোয়ালখালীতে ৬৫০০ গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে মাদক বিক্রির অপরাধে যুবকের ৩ মাসের সাজা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণের উদ্যোগ দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম

বোয়ালখালীতে বাড়ির উঠান থেকে সিএনজি চুরি

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বসতবাড়ির উঠানে রাখা একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ধোরলা এলাকার আব্বাস আলী ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া অটোরিকশাটির মালিক মো. হোসেন। তাঁর ছেলে সম্রাট জানান, প্রায় এক মাস আগে চার লাখ ১০ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কেনেন তাঁর বাবা। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো গাড়িটি বাড়ির সামনে রাখা হয়েছিল। ভোররাতে সেটি চুরি হয়ে যায়।

সম্রাট বলেন, বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখে কাপড় বাঁধা দুই যুবককে দেখা গেছে। তাঁদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩২ বছর। বাড়ির সামনে পাশাপাশি রাখা দুটি সিএনজি অটোরিকশার মধ্যে একটি নিয়ে যান তাঁরা।

চুরি হওয়া অটোরিকশাটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম-থ-১৪-৪৮৮২। সবুজ ও হলুদ রঙের গাড়িটির ইঞ্জিন নম্বর AZZWKE13230 এবং চেসিস নম্বর MD2A27AY5KWE86961।

এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews