
প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাহুলী এলাকায় রেললাইনের পাশে এক নারীর ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল ১১টার দিকে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
এদিকে মরদেহের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে রেলওয়ে পুলিশ কাজ করছে।