বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পটিয়ায় বন্যাদুর্গত এক হাজার পরিবারের পাশে এমপি এনামুল হক এনাম, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের আশ্বাস

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

পটিয়া  প্রতিনিধি |

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, বন্যাকবলিত মানুষের তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি তাদের পুনর্বাসন নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

শনিবার (১৮ জুলাই) দুপুরে পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ বিভিন্ন অবকাঠামো পর্যায়ক্রমে পুনর্নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ দুর্যোগ মোকাবিলায় সরকারি সংস্থা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, বিএনপি নেতা সাইফুদ্দীন আহমদ, ফরিদুল আলম চেয়ারম্যান, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, যুবদল নেতা ওহিদুল হক পিপলু, হাবিবুর রহমান রিপন, জামাল উদ্দিন, মুহাম্মদ সবুর, ছাত্রদল নেতা এস এম নয়ন, বেলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews