শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি ;

পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল ২নং ওয়ার্ডে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।

আজ ২ অক্টোবর ২০২৬ তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য টিন ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, জিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ইব্রাহিম সওদাগর, জঙ্গলখাইন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম সিকদার, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল মেম্বারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews