সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে  মানববন্ধন 

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) থেকে::চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক  মোহাম্মদ তোহা মুন্সি  হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের নেতারা। রোববার (২ আগস্ট) সকাল ১০টায় পটিয়া আদালত গেট মহাসড়ক এলাকায় পটিয়া অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

বক্তারা বলেন , ৩১ আগষ্ট  শুক্রবার গভীর রাতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর নতুন বাড়ি এলাকায় কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহাকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।  মানববন্ধনে বক্তব্য রাখেন  পটিয়া অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মো. এখরাম, মো. মোজাফফর, মো. আইযুব, বিধান আচার্য, মিন্টু চক্রবর্তী, সাবেক সহ সভাপতি  মুহাম্মদ, মুহাম্মদ

হোসেন, মুহাম্মদ  করিম,নজরুল ইসলাম শওকত, সুকান্ত চক্রবর্তী, শ্যামল বিশ্বাস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews