শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

চাটগাঁইয়া নওজোয়ান-এর জমকালো ‘ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন ‘চাটগাঁইয়া নওজোয়ান’-এর উদ্যোগে এক জমকালো ‘ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জুন চকবাজারস্থ বালি আর্কেডের কপার চিমনি রেস্টুরেন্টে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ওমর ফারুক। বিশেষ অতিথি মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁইয়া
অতিরিক্ত কমিশনার কাস্টম হাউস, চট্টগ্রাম। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল।সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হায়দার রাজিন ও সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান সাগরের অসাধারণ ও প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন জাসাস চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক লায়ন এম মুছা বাবলু এবং যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদ।আলোচনা সভা শেষে সংগঠনের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চমৎকার সব গান ও সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews