রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে চার কলেজে জিপিএ-৫ আট, ছয় মাদ্রাসায় একজন বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে সাবেক মেয়র আবুল কালাম আবুর স্মরণসভা ও দোয়া মাহফিল বোয়ালখালীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশু আহত সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক বৈঠক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল

প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি। আগামী দুর্গাপূজার অনুষ্ঠানে প্রথম বারের মতো ইন্ডিয়ায় যাচ্ছে।

অনুষ্ঠানে টিম বৃষ্টি , আধুনিক ধর্মীয় গান পারফরম্যান্সের দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে। ধর্মীয় গানের ধারার সঙ্গে সমসাময়িক সাউন্ডের মিশে টিম বৃষ্টি ইতোমধ্যেই আলাদা পরিচিতি তৈরি করেছে।

টিম বৃষ্টির প্রতিনিধি অমিত সাহা বলেন,
“প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই আমাদের সংগীত, সংস্কৃতি ও ভালোবাসা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব। ভবিষ্যতেও দেশ-বিদেশের আরও বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি। সবার আশীর্বাদ ও ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

এদিন মঞ্চে টিম বৃষ্টি ব্যান্ডের পূর্ণ লাইনআপেই পারফর্ম করবেন টিম বৃষ্টি । লাইনআপে রয়েছেন—বৃষ্টি দে, ভোকাল, আকাশ দে উকুলেলে, বাদশা বাংলা ঢোল, অমিত সাহা, ড্রামস অক্টোপ্যাড , সুমন দাস, কিবোর্ড, সুজন ঘোষ বাঁশি, তন্ময় দত্ত , বেজ গিটার, জয় দাস, পারকেশন,
ধর্মীয় সংগীত, দেশজ সুর আর আধুনিকতার মেলবন্ধনে টিম বৃষ্টি এই পারফরম্যান্স ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews