রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে চার কলেজে জিপিএ-৫ আট, ছয় মাদ্রাসায় একজন বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে সাবেক মেয়র আবুল কালাম আবুর স্মরণসভা ও দোয়া মাহফিল বোয়ালখালীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশু আহত সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক বৈঠক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল

বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রায় ১ হাজার ৩২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে তাসাউফভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাব-উল-এহসান’-এর সার্বিক তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বাব-উল-এহসানের প্রতিষ্ঠাতা ও আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি এএইচএম নিযামুদ্দীন রাজু, স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোদাচ্ছের আহমদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি মহানগরের সাধারণ সম্পাদক মো. নূরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

পরীক্ষা পরিচালনা পর্ষদের আহ্বায়ক ছিলেন মোহাম্মদ পারভেজ হোসেন এবং সদস্যসচিব এইচএম আলমগীর চৌধুরী রানা। পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন প্রকৌশলী মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাব-উল-এহসানের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নূরুল আজিম মানিক, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সিবলুসহ সংগঠনের দায়িত্বশীলরা।

পরীক্ষাকেন্দ্রে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা প্রাথমিক চিকিৎসা, রোভার স্কাউটসের সদস্যরা শৃঙ্খলা রক্ষা এবং বোয়ালখালী বিডি ক্লিনের সদস্যরা পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেন।

পরিদর্শন শেষে সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী বলেন, “তরুণ প্রজন্মকে কেবল পার্থিব শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং তাদের অন্তরে তাসাউফের নূর ও নৈতিকতার আলো জ্বালাতে হবে। ইলম ও আধ্যাত্মিকতার সমন্বয়ে এমন শিক্ষামূলক কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিয়ে একটি আদর্শ ও প্রজ্ঞাবান জাতি গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews