রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে চার কলেজে জিপিএ-৫ আট, ছয় মাদ্রাসায় একজন বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে সাবেক মেয়র আবুল কালাম আবুর স্মরণসভা ও দোয়া মাহফিল বোয়ালখালীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশু আহত সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক বৈঠক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল

বোয়ালখালীতে সাবেক মেয়র আবুল কালাম আবুর স্মরণসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সভাপতি হাজী আবুল কালাম আবুর স্মরণে স্মরণসভা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ শওকত আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।

বক্তারা বলেন, হাজী আবুল কালাম আবু ছিলেন বোয়ালখালীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সামাজিক অবদান এবং এলাকার মানুষের কল্যাণে দীর্ঘদিনের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম ও অবদান দলীয় নেতাকর্মীসহ স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews