রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে চার কলেজে জিপিএ-৫ আট, ছয় মাদ্রাসায় একজন বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে সাবেক মেয়র আবুল কালাম আবুর স্মরণসভা ও দোয়া মাহফিল বোয়ালখালীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশু আহত সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক বৈঠক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল

বোয়ালখালীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশু আহত

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পণ্যবাহী ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় রুহী নামে পাঁচ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার রেললাইন-বেঙ্গুরা সড়কের মুড়ির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত রুহী সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজুমদার বাড়ির আরিফ উদ্দিনের মেয়ে। সে বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

রুহীর চাচা আনিসুদ্দিন আসিফ জানান, দুপুরে মায়ের সঙ্গে উপজেলার পাইলট উচ্চবিদ্যালয়ে বোনের বৃত্তি পরীক্ষা শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিল রুহী। পথে বেঙ্গুরা দিক থেকে আসা একটি পণ্যবাহী ব্যাটারিচালিত ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রুহীর ডান পা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রাতে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান স্বজনেরা।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইমু বলেন, দুপুর ১টার দিকে দুর্ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews