সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

২০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, হাটহাজারী থেকে নবজাতক উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শিশুটির দাদীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী থেকে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা-বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে সময় নবজাতকটি একটি নিঃসন্তান পরিবারের কাছে ছিল। রোববার (২ আগস্ট) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা ও বাবার জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার সফি মেম্বার বাড়ির মো. ওসমানের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিবের (১৮) সঙ্গে একই এলাকার রোকনা বেগমের (১৮) বিয়ে হয়। গত ২০ জুন তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে সন্তানকে নিয়ে রোকনা বাবার বাড়িতে বেড়াতে যান।
শিশুটির দাদী ফিরোজা বেগম অভিযোগ করেন, গত ২৭ জুলাই তাকে জানানো হয়, নবজাতকটি মারা গেছে এবং দাফনও সম্পন্ন করা হয়েছে। কিন্তু পরদিন তিনি রোকনার বাবার বাড়িতে গিয়ে কবর দেখাতে বললে পরিবারের সদস্যরা কোনো কবর দেখাতে পারেননি। এতে সন্দেহ হলে তিনি বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নবজাতককে তার মা ও বাবার জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews