সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

তালাবদ্ধ ঘরে চলছিল চোলাই মদের কারবার, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
বাইরে থেকে তালাবদ্ধ ঘর। দেখে মনে হবে ভেতরে কেউ নেই। অথচ ঘরের ভেতরে চলছিল দেশীয় চোলাই মদ পলিথিনে প্যাকেটজাত করার কাজ। পরে পেছনের দরজা দিয়ে সীমানা প্রাচীরের ওপর দিয়ে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হতো মদের পুঁটলি।
এমন অভিনব কৌশলে পরিচালিত একটি মদের আস্তানায় অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে বোয়ালখালী থানা পুলিশ। এ সময় মো. মহসিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফটিক চাঁদ বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার মহসিন ওই এলাকার মৃত মফজল আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহসিনের বাড়িতে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, সামনের দরজায় তালা লাগানো থাকায় বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না যে ঘরের ভেতরে কেউ রয়েছে। এমনকি ঘরে ফ্যানও ছিল না। প্রচণ্ড গরমের মধ্যেই সেখানে চোলাই মদ পলিথিনে প্যাকেটজাত করা হচ্ছিল। পরে ঘরের পেছনের দরজা দিয়ে সীমানা প্রাচীরের ওপর দিয়ে ক্রেতাদের কাছে মদ সরবরাহ করা হতো।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার মহসিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews