বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

রেলস্টেশনে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে আটক বাদশা

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ইয়াবা বিক্রির সময় মো. বাদশা মিয়া বাহারাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বেঙ্গুরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাদশা মিয়া বাহারাম সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খিতাপচর গ্রামের মৃত আহম্মদ সেলিমের ছেলে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গুরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালানো হয়। এ সময় বাদশাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে পলিথিনে মোড়ানো ৫৫ পিস ইয়াবা এবং বিক্রির নগদ ২ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাদশাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews