রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে আটক তিনজনকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।
আটকরা হলেন পৌরসভার পশ্চিম গোমদণ্ডীর আবু তাহেরের ছেলে বেলায়েত হোসেন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের রতন তালুকদারের ছেলে মুন্না তালুকদার ও একই এলাকার স্বপন তালুকদারের ছেলে সুজন তালুকদার।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মাদক সেবনের অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁরা মাদক সেবনের দায় স্বীকার করেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আদালত প্রত্যেককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews