শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগ পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হাটহাজারীতে পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার; গ্রেপ্তার ১ খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে শুরু করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ওভাল অফিসের উচ্চপর্যায়ের বৈঠক ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন এমপি জসিম উদ্দিন আহমেদ চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৪ ফুটের পদ্ম গোখরো উদ্ধার চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী ফ্রন্ট পটিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার ফটোকার্ডটি বিভ্রান্তিকর ও পুরোনো ঘটনার বিকৃত উপস্থাপন

পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগ পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ।

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত, কর্মস্পৃহা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের কার্যকর উদ্যোগ ও নির্দেশনায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ লাইন্স দল বনাম রিজার্ভ অফিস দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পুলিশ লাইন্স দল ৩–০ গোলে রিজার্ভ অফিস দলকে পরাজিত করে। খেলায় উভয় দলের খেলোয়াড়রা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে অংশগ্রহণ করেন।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপস্থিত পুলিশ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ, প্রাণচাঞ্চল্য ও কর্মোদ্দীপনার সৃষ্টি করে। চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক সক্ষমতা, মানসিক প্রফুল্লতা ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নিয়মিত ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ মনে করে, কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও দক্ষতার পাশাপাশি সুস্থ, প্রাণবন্ত ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলা পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews