রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগবঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। টিকে গ্রিডের ট্রান্সফরমার দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বোয়ালখালীতে অভিবাসী পরিবারকে নিয়ে কোলাবরেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত কালুরঘাট ব্রিজের প্রথম পাইলিং মার্চ-এপ্রিলে: এরশাদ উল্লাহ লোহাগাড়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির, সাধারণ সম্পাদক এরশাদ আলম মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগ পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হাটহাজারীতে পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার; গ্রেপ্তার ১

বোয়ালখালীতে অভিবাসী পরিবারকে নিয়ে কোলাবরেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে উন্নয়ন সংস্থা প্রত্যাশীর কার্যালয়ে ‘সফল’ প্রকল্পের উদ্যোগে অভিবাসী পরিবারের সদস্যদের প্রাতিষ্ঠানিক সেবার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কোলাবরেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, ইউপি সদস্য অনুপ দাশ, আছিয়া খাতুন, সাবিনা ইয়াসমিন, জেসমিন আক্তার ও নেজাম উদ্দীন, মার্কেট অ্যাক্টরস মর্জিনা বেগম, এলএসপি কোহিনূর আক্তার, মাইগ্রেশন ফোরামের সভাপতি বিধু ভূষণ দাশ, আদর্শ প্রাণীসেবার ফিল্ড ফ্যাসিলিটেটর অপরূপ চক্রবর্তী, সফল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দেবদুলাল মজুমদার ও সোশ্যাল মোবিলাইজার শামীম আক্তার। ওয়ার্কশপ পরিচালনা ও সঞ্চালনা করেন সফল প্রকল্পের প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্ত্তী।

এতে প্রবাসী পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সঞ্চয় ও বিনিয়োগের পাশাপাশি প্রবাসী পরিবারের সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজার সংযোগ, ব্যবসায়িক পরামর্শ এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews