শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলবে সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে তেলের দাম বাড়ানোয় ক্ষোভ, বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের মানববন্ধন পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ

সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সরকারের ভালো কাজে সহযোগিতা করবে।

তবে কোনো ভুল বা দেশবিরোধী কাজ হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে তার বিরোধিতা করা হবে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মেজর (অব.) বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আজকাল সরকারের প্রধানমন্ত্রীও তার দলের কিছু মন্ত্রী-এমপির সঙ্গে সুর মিলিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ বলছেন। একজন দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কথা বলা মানায় কি না, সেই প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, ২০-২২ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াত একসঙ্গে ছিল। চারদলীয় জোট, ১৮ দলীয় জোট ও ২০ দলীয় জোটে একসঙ্গে আন্দোলন হয়েছে।

তখন জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলা হয়নি। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগের ভাষায় জামায়াতকে ‘রাজাকার’, ‘স্বাধীনতাবিরোধী’ ও ‘গুপ্ত’ বলা হচ্ছে।
জামায়াতের এ নেতা বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের সময়ও জামায়াতের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ছিল। পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন আন্দোলনেও দুই দল একসঙ্গে রাজপথে ছিল। তাই এখন সেই রাজনৈতিক ইতিহাস ভুলে গিয়ে জামায়াতকে নতুন করে যেভাবে আখ্যায়িত করা হচ্ছে, তা প্রশ্ন তৈরি করছে।

গোলাম পরওয়ার বলেন, আপনারা যদি জামায়াতকে ৭১-এর বিভিন্ন ট্যাগ দিতে থাকেন, তাহলে এর রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের ওপরই পড়বে। জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার ও বিমানবন্দরের ঘটনার প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যকে বিমানবন্দরের ঘটনার মামলায় গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে এবং রিমান্ড দেওয়া হয়েছে। আমরা এ মামলা প্রত্যাহার, রিমান্ড বাতিল ও তার মুক্তির দাবি জানাই।

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা একজন নাগরিকের অধিকার উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরে লাগেজ, পানি ও ট্রলি না পাওয়াসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা ক্ষুব্ধ হয়েছিলেন। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চাওয়া অপরাধ হতে পারে না।

আখতারুজ্জামানকে হেলমেট পরানো নিয়েও প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, তিনি কোনো দুর্ধর্ষ অপরাধী নন। তিনি নিজ বাসা থেকে পুলিশের সঙ্গে এসেছেন। তাহলে কেন তাকে হেলমেট পরানো হলো, সেই প্রশ্নের জবাব দিতে হবে।

তিনি বলেন, মেজর আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাব, হাইকোর্ট ও মৎস্য ভবন প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews