শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বোয়ালখালীতে আলোচনা সভা ও র‍্যালি

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিদেশি চক্রের দ্বারা পরিচালিত কোনো দল দেশের কল্যাণে ভালো সিদ্ধান্ত নিতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
তিনি বলেছেন, “যেই দল বিদেশি চক্রের দ্বারা পরিচালিত হয়, সেই দল ভালো সিদ্ধান্ত নিতে পারে না। এ কারণে তারা বাংলাদেশকে ধ্বংস করার সিদ্ধান্ত নেবে, বাংলাদেশকে গড়ার সিদ্ধান্ত তারা কোনোদিন নেবে না।”
মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বটবাহিনী’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজিজুল হক বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তারা।
“মসজিদ, মন্দির, স্কুল, গির্জাসহ সব প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের অংশীদার করতে চাই,” বলেন তিনি।
নেতাকর্মীদের ভুল-ত্রুটি সংশোধনের ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, “আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের ভুল হলে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমরা তা শুধরে নেব। সমালোচনা বাইরে করব না, ঘরে বসে সমালোচনা করব।”
তিনি বলেন, “আমারও ভুল-ত্রুটি থাকতে পারে। আমি মানুষ, ফেরেশতা নই। দলের নেতারাও মানুষ, ফেরেশতা নন। ভুল-ত্রুটি থাকা স্বাভাবিক। আমরা বসে তা শুধরে নেব।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, বিএনপি নেতা নুরুল করিম নুরু ও আবুল হাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews