বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

ছাত্রশিবিরের রাজনীতি ছেড়েছেন সাদিক কায়েম

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের রাজনীতি ছেড়েছেন।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এ বিষয়ে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুবার সাংগঠনিক পুনর্গঠন (সেটআপ) হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তাঁর বিদায় হয়েছে।

বর্তমানে সাদিক কায়েম ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মাঠপর্যায়ে সমন্বয় ও বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করায় তিনি আলোচনায় আসেন।

এর আগে গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

ওই ঘোষণার পর ছাত্রশিবির জানায়, সংগঠনের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সাংগঠনিক পুনর্গঠনে সাদিক কায়েম ছাত্রশিবির থেকে বিদায় নেন। ধারণা করা হচ্ছে, তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাদিক কায়েম খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং এর আগে ২০২৫-২৬ মেয়াদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews