বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় পরিবারের পাশে সমাজসেবা, নির্মল দাসের হাতে সুবর্ণ নাগরিক কার্ড মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন জামেয়া আহমদিয়া কামেল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার গতি নিয়ে সরকারের সমালোচনায় সরব হয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা মেসির খেলা দেখে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় এমরান পটিয়ায শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে হাইদগাঁও ইউনিয়নের জয় চন্দনাইশে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে পৌর শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জাইকার সহযোগিতা চাইলেন চসিক মেয়র সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে হামলা করেছে জামায়াত নেতাকর্মীরা। চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

পটিয়ায় শিক্ষায় নতুন দিগন্ত: কারিগরি ইনস্টিটিউট গড়ার ঘোষণা এমপি এনামুল হকের

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
পটিয়ায় প্রযুক্তিগত শিক্ষার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিগগিরই একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপন করা হবে বলে জানিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে হবে।
গতকাল শনিবার পটিয়া পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পটিয়া সচেতন নাগরিক ফোরামের সমন্বয়ক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সহসভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, গাজী আবু তাহের, শফিকুল ইসলাম চেয়ারম্যান, অধ্যাপক দেলোয়ার হোসেন, মো. একরামুল হক, এস এম হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় এমপি এনামুল হক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews