বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকায় ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে ওসি দিদারুল ইসলাম সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা বোয়ালখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সনাতনী শিক্ষা বৃত্তি প্রদান বোয়ালখালী আমুচিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে প্যানেল চেয়ারম্যান সাজিয়া এমদাদ বোয়ালখালীতে সড়কের পাশে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও চন্দনাইশে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা সম্পন্ন চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ

বোয়ালখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সনাতনী শিক্ষা বৃত্তি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনাতনী শিক্ষা বৃত্তি-২০২৬-এর অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কধুরখীল মিলন মন্দির প্রাঙ্গণে আমেরিকাপ্রবাসী প্রকৌশলী ড. উচ্চাশ চৌধুরী ও প্রকৌশলী ছন্দা দাশ গুপ্তার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. আশিস কুমার চৌধুরী। আলোকিত বোয়ালখালীর সম্পাদক মো. তাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাচ্ছের। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিলন মন্দিরের স্থায়ী পরিষদের সভাপতি প্রকৌশলী সুহৃদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের পড়াশোনায় উৎসাহিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews