বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের গিরি চৌধুরীবাজারস্থ রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় ২৮ জুন ২০২৬ (রবিবার) পবিত্র কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা ইয়াসিন আরাফাত-এর সভাপতিত্বে এবং হাফেজ মুহাম্মদ সুলাইমান-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন হাফেজ মাওলানা আকতার হুসাইন, হিফজ বিভাগীয় প্রধান, আল জামিয়া আল ইসলামিয়া, পটিয়া।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আজিজুল হক, শিক্ষক, আল জামিয়া আল ইসলামিয়া, পটিয়া। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মুহাম্মদ আকতার উদ্দিন, চেয়ারম্যান, ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানে জানানো হয়, মাত্র তিন মাসে নূরানী কায়দা এবং চার মাসে আমপারা সম্পন্ন করে কুরআন মাজিদের সবক গ্রহণের সৌভাগ্য অর্জন করেছে চারজন শিক্ষার্থী। তারা হলেন— মুহাম্মদ রাফসান, মুহাম্মদ ইমাম, মুহাম্মদ মাহদী ও মুসাম্মদ সাইমা আক্তার।

বক্তারা শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গঠনের আহ্বান জানান এবং অভিভাবকদের সন্তানদের দ্বীনি শিক্ষায় আরও যত্নবান হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews