বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুন্নবী চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মুহাম্মদ নুরুন্নবী চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার(৩০ জুন) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে অতসী চন্দ ও অভিভাবক প্রতিনিধি হিসেবে অঞ্জন দাশ রয়েছেন। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি আগামী ছয় মাস বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে এবং ম্যানেজিং কমিটির ক্ষমতা ও দায়িত্ব পালন করবে।
সভাপতি মনোনীত হওয়ায় নুরুন্নবী চৌধুরী চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews