শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতির ১৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
৮ মে শুক্রবার উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাবেক খেলোয়াড় মুনিম জিন্নুরাইনকে আহ্বায়ক এবং মো. আসাদ উল্লাহ সাজ্জাদকে সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন— মো. শামসুল আলম, দেবু পরহিত, মো. রিপন, মো. শফিউল করিম, মনজুর মোর্শেদ, টিপু সুলতান, মো. সাগর চৌধুরী, কামরুল হাসান, মো. সাইফুদ্দীন, ছাবের আহম্মদ, মো. জামাল, মো. রোকন ও জালাল উদ্দীন।
সভায় সভাপতিত্ব করেন এস.এম আলী আকবর এবং সঞ্চালনা করেন হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে আবুল হাসান মতি, হেলাল উদ্দিন, ইয়াসিন আলী, পার্থ সারথি, ফজলুল কবির, রতন কুমার দাশ, আশুতোষ চৌধুরী টিকলুসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সদস্য ফরম নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন খেলোয়াড় তৈরি করতে আহ্বায়ক কমিটি কাজ করবে। মহানগর, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা সদস্য হওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews