বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মেসির খেলা দেখে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় এমরান

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

ফুটবল সমর্থন বদলের এক ব্যতিক্রমী ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালীতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন মো. এমরান (২৬)।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বাদামতল এলাকায় স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক ছিলেন এমরান। তবে সম্প্রতি আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির খেলা দেখে তার পছন্দের পরিবর্তন আসে। এরপর নিজের সিদ্ধান্তকে ব্যতিক্রমীভাবে প্রকাশ করতে ৫ লিটার দুধ দিয়ে গোসল করেন এবং আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা দেন।
এমরান বলেন, ‘প্রায় ১০ বছর ধরে ব্রাজিল সমর্থন করেছি। কিন্তু মেসির খেলা দেখার পর আর্জেন্টিনার খেলা বেশি উপভোগ করতে শুরু করি। তাই নিজের ইচ্ছায় সমর্থন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’
অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থক আব্দুস সালাম ছোটন বলেন, ‘এমরান আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি।’
স্থানীয়দের কেউ ঘটনাটিকে ফুটবল উন্মাদনার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ভিন্নধর্মী উদযাপন বলেও মন্তব্য করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews