
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২২তম আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বাদে মাগরিব উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট মোড়ে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গাছবাড়িয়া কার্যালয়ের (রেজি. নং-বি-৭২৬) উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী’র সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা।
প্রধান বক্তা হিসেবে ত্বকরির করেন কুমিল্লার কালিকাপুর
জামে মসজিদের খতিব ও আলা হযরত সুন্নিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হান জালালী আশেকী। বিশেষ বক্তা হিসেবে ত্বকরির করেন দক্ষিণ রাঙ্গুনিয়ার হযরত নয়পীর আউলিয়া (রহ:) সুন্নিয়া মডেল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক এবং পটিয়া পৌরসভার নাসির মোহাম্মদ সিদ্দিকী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন কাদেরী চিশতী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার বিএনপি’র সাবেক সিনিয়র সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা, তালুকদার পাড়া শাহী জামে মসজিদের সভাপতি ও আনিশা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সাইফুল ইসলাম হিরু।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সোলাইমান কোম্পানী, মরহুম হাজী ইউনুছ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সওদাগর, মিনি ঈগল স্পেশাল সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর কোম্পানী, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনটির উপদেষ্টা মো. আলমগীরুল ইসলাম চৌধুরী, ঈগল সুপার লিমিটেডের চেয়ারম্যান নুরুল আলম কোম্পানী; এমপির প্রতিনিধি যুবদল নেতা সিরাজুল ইসলাম, গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, হাশিমপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোহাম্মদ ফজলুল করিম আইয়ুব মেম্বারসহ সকল সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহমের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় আলোচনা করেন। তাঁরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গাছবাড়িয়া কার্যালয়ের সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে স্থানীয় পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।